রাজধানী ঢাকায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানীর বাড্ডায়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।
এদিকে এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ ছাত্রী আহত হয়েছেন। তারা সবাই শামসুন নাহার হলের ছাত্রী বলে জানিয়েছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।
ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি জানান, ‘মাত্র হয়ে যাওয়া ভূমিকম্পে ৩ জন ইনজুরড শামসুন নাহারে।
আহতদের একজন হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) সামিয়া মাসুদ মম। তবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পর হলের সামনে হল সংসদের জিএস সামিয়া মাসুদ মম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি হলের নিচে ছিলাম। এ জন্য বুঝতে পারিনি।
তিনি জানান, এ সময় দৌড়ে নামতে গিয়ে হলের একজন ছাত্রী সেন্সলেস হয়েছেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। এ ছাড়া বর্ধিত ভবনে একজন পা মোচড়ে গিয়ে আহত হয়েছেন।