ভূমিকম্পে ঢাবির হল সংসদের নেত্রীসহ আহত ৩

আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৭:৪৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৭:৪৮:২৬ অপরাহ্ন

রাজধানী ঢাকায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানীর বাড্ডায়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।


 
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বার্তা এই তথ্য জানিয়েছে।

 

এদিকে এই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ ছাত্রী আহত হয়েছেন। তারা সবাই শামসুন নাহার হলের ছাত্রী বলে জানিয়েছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি জানান, ‘মাত্র হয়ে যাওয়া ভূমিকম্পে ৩ জন ইনজুরড শামসুন নাহারে।

 
বাকিদের কী অবস্থা?’

 

আহতদের একজন হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) সামিয়া মাসুদ মম। তবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর হলের সামনে হল সংসদের জিএস সামিয়া মাসুদ মম সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি হলের নিচে ছিলাম। এ জন্য বুঝতে পারিনি।

 
তবে হলের ভবন থেকে মেয়েরা দৌড়ে নামতে দেখে বিষয়টি বুঝতে পারলাম। এ সময় তারা ‘ভূমিকম্প’, ‘ভূমিকম্প’ বলে চিৎকারও করেন।

 

তিনি জানান, এ সময় দৌড়ে নামতে গিয়ে হলের একজন ছাত্রী সেন্সলেস হয়েছেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। এ ছাড়া বর্ধিত ভবনে একজন পা মোচড়ে গিয়ে আহত হয়েছেন।

 
পরে খবর আসল হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেয়েছেন। আগে থেকে তার পায়ে ফ্র্যাকচার ছিল। পরে দুজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :