চায়না দুয়ারি জাল উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে গ্রিন কোয়ালেশন ও বারসিক নামের দুটি বেসরকারি প্রতিষ্ঠান। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মো. করম আলী, বিমল রায়, হোসেন আলী মাস্টার, ডা. রহিজ উদ্দিন, গাজী নাফউর রহমান, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে জলজ প্রাণীর অবাধ প্রজনন ব্যাহত হচ্ছে।