চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধের দাবি মানিকগঞ্জে

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:৩৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:৩৮:০০ অপরাহ্ন

চায়না দুয়ারি জাল উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে গ্রিন কোয়ালেশন ও বারসিক নামের দুটি বেসরকারি  প্রতিষ্ঠান। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যপী এ কর্মসূচি পালন করা  হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মো. করম আলী, বিমল রায়, হোসেন আলী মাস্টার, ডা. রহিজ উদ্দিন, গাজী নাফউর রহমান, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে জলজ প্রাণীর অবাধ প্রজনন ব্যাহত হচ্ছে।

 
দেশি মাছের বংশবৃদ্ধি মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। দীর্ঘ মেয়াদে দেশের মৎস্যসম্পদ, মাছবৈচিত্র্য ও খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :