এনসিপির জন্য প্রতিদিনই হতাশার খবর আসছে : মোস্তফা ফিরোজ

আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৯:৪৫:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৯:৪৫:৪২ পূর্বাহ্ন

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, এনসিপির জন্য প্রতিদিনই হতাশার খবর আসছে। সর্বশেষ রাজশাহীর এনসিপির যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা পদত্যাগ করেছেন। এগুলোর একটা প্রভাব আছে। ডাকসু নির্বাচনের পরাজয়।সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
 

মোস্তফা ফিরোজ বলেন, নেপালে এত বড় অভ্যুত্থান করলো ছাত্ররা কিন্তু তারা দল বা সরকার করতে যায়নি। বাংলাদেশের এসনিপির সেই অগ্রযাত্রাটা কাঙ্ক্ষিত না। ফলে একটা হতাশা নেমে আসছে।

 
 

 

ফিরোজ আরো বলেন, কয়েকদিন আগে দেখলাম দুইজন সমারিক বাহিনীর কর্মকর্তা তারাও পদত্যাগ করেছেন। প্রায় প্রতিনিয়তই হচ্ছে এসব। শেষ পর্যন্ত কী দাঁড়ায় এটা বলা খুব মুশকিল।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :