বাহুবলে ট্যাংকলরি সংগঠনের নামে চাঁদাবাজি প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৭:১৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৭:১৩:৪৪ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আলী হোসেন ও জসিম উদ্দিন নামে দুই ব্যক্তি দীর্ঘদিন যাবত রশিদপুর গ্যাস ফিল্ডের আওতাধীন ৪০০০পিবিডির সামনে ০০৭ নামে একটি সংগঠনের নামে  চাঁদাবাজি করে আসছেন।
 
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের আওতাধীন ৪০০০ পিবিডির সামনে শ্রমিক নেতা হেলাল মিয়া ও শামিম মিয়ার নেতৃত্বে এ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
জানা যায়, উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামের আলী হোসেন নিজেকে দীর্ঘদিন যাবত ট্যাংকলরির সাধারণ সম্পাদক দাবী করে সাধারণ শ্রমিকদের কাছ থেকে নিয়মিত ১০০/৫০ টাকা চাঁদা কালেকশন করে আসছেন।গত ৪/৫ বছরে শ্রমিকদের ফান্ডে বিপুল অর্থ জমা হয়।কিন্তু ইদানিং শ্রমিকরা ফান্ডের টাকার বিষয় খোঁজ খবর নিয়ে জানতে পারেন তাদের ফান্ডে কোন টাকা-পয়সা নেই। গত ১২ সেপ্টেম্বর আলী হোসেন ও জসিম উদ্দিন চাঁদা কালেকশন করতে আসলে তাদেরকে অবরুদ্ধ করে রাখে শ্রমিকরা। একপর্যায়ে আর কোনদিন চাঁদা না তুলার শর্তে মুচলেকা দিয়ে অবরুদ্ধ থেকে মুক্তি পায় তারা।
গত কয়েকদিন যাবত কামাইছড়া এলাকায় জসিম উদ্দিন ও আলী হোসেনের লোকজন চা বাগান ও স্থানীয় শ্রমিকদের কাছে চাঁদা দাবী করলে এর প্রতিবাদে শ্রমিকরা আজ সকালে ৪০০০ পিবিডির সামনে জসিম উদ্দিন ও আলী হোসেনের বিরুদ্ধে হেলাল মিয়া ও শামিম মিয়ার নেতৃত্বে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকরা জসিম উদ্দিন ও আলী হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবী জানান।
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :