তিতুমীরের শিক্ষার্থীদের এক ঘণ্টা সড়ক অবরোধ

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৪:৩৩:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৪:৩৩:৪০ অপরাহ্ন

সরকারি তিতুমীর কলেজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখাসহ কয়েকটি দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

 
দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা।

 

প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের স্বতন্ত্র কাঠামো বজায় রাখা, আসনসংখ্যা বাড়ানো, কলেজে উচ্চমাধ্যমিক স্তর যুক্ত না করাসহ কয়েকটি দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাঁরা সড়ক অবরোধ করেন।

 

 

আন্দোলনের অন্যতম সংগঠক জাবেদ ইকবাল বলেন, দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। দাবিগুলো দ্রুত মানা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাঁদের সঙ্গে কথা বলেন। সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানান।

 
প্রথমে তারা রাজি না হলেও পরে সড়ক ছেড়ে দেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :