নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে কমপক্ষে ১৯ জন নারী ও শিশুর মৃত্যু হয়েছে। জানিয়েছেন স্থানীয় ইউনিয়নের এক কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা এই খবর জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। বাসে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া যাত্রীরা ছিলেন।
গত শনিবার সন্ধ্যায় আংশিক ধসে পড়া একটি সেতুর ওপর বাসটি দাঁড় করানো হয়েছিল।
ন্যাশনাল ইউনিয়ন অফ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (এনইউআরটিডাব্লিউ) এর কর্মকর্তা আবুবকর মুহাম্মদ এএফপিকে জানান, বাসটি বিয়ের এক শোভাযাত্রায় ছিল এবং নববধূকে স্বামীর বাড়িতে পৌঁছে দেওয়ার পথে ছিল। দুর্ঘটনার সময় বাসটি পার্শ্ববর্তী কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল।
উল্লেখ্য, নাইজেরিয়ায় খারাপ রাস্তাঘাট এবং দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জনের মৃত্যু হয়েছে।
সূত্র : এএফপি