বোকামি বন্ধ করুন, নেতানিয়াহুকে ইসরাইলি সাবেক সেনাপ্রধান

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৪:২৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৪:২৪:২১ অপরাহ্ন

ইসরাইলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ গাদি আইজেনকোট গাজা শহর দখলের সিদ্ধান্তকে বড় বোকামি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই বোকামির জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।

 
 

 

 
 

এ সময় তিনি বোকামি বন্ধ করতে ইসরাইলি মন্ত্রিসভার প্রতি আহ্বান জানান।

 
 

 

 
 

গাদি আইজেনকট মন্ত্রিসভার বৈঠকের আগে এক্স বার্তায় লেখেন, এটাই শেষ কথা। এই বোকামি বন্ধ করুন, যার জন্য আমাদের ভীষণ মূল্য দিতে হবে।

 

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের প্রসঙ্গ টেনে বলেন, সেই দিনের ব্যর্থ নেতৃত্বই আজ আবার ভুল করছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :