তুষারধারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালক ঐক্য ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং, বাদ মাগরিব, স্থানীয় জামিয়া ওমর বিন খাত্তাব মাদরাসা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিনিধি, তুষারধারা পঞ্চায়েত কমিটি এবং তুষারধারা যুব ফোরামের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় কার্যনির্বাহী/শূরা কমিটি ফোরামের গঠনতন্ত্র ও নীতিমালা উপস্থাপন করেন। দীর্ঘ আলোচনার পর গঠনতন্ত্রের প্রতিটি ধারা অনুমোদনের জন্য তোলা হলে উপস্থিত সকল পরিচালক সর্বসম্মতিক্রমে সমর্থন জানান। পরবর্তীতে অনুমোদিত গঠনতন্ত্রের অনুলিপি প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়।
ফোরামের সকলের মধ্য ঐক্য ভালোবাসা পারস্পরিক সহামর্মিতা ও সহযোগিতার উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। ফোরামের গঠনতন্ত্র ও নীতিমালার আলোকে প্রতিষ্ঠান পরিচালনার আশ্বাস দেন পরিচালকবৃন্দ।
তারা বলেন, শিক্ষা ও ঐক্যের মধ্য দিয়ে তুষারধারাকে একটি আর্দশ এলাকা হিসাবে আমরা গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নানান সৃজনশীল আয়োজনের বিষয়ে প্রস্তাব গৃহীত হয়।
সভা শেষে জামিয়া ওমর বিন খাত্তাব মাদরাসার পরিচালকের সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় সবাই একে অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তুষারধারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালক ঐক্য ফোরামের সাধারণ সভা।