নাজিরপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:৩৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:৩৪:১৪ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের জন্মগত বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি মো: মফিজুল সিকদারকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
 

গ্রেফতার অভিযুক্ত মফিজুল সিকদার উপজেলার ৫নম্বর শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের মরহুম সেকেন্দার আলী সিকদারের ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী (৩৫) ওই নারী জন্মগত ভাবে বোবা। সে কথা বলতে পারে না আকার ইঙ্গিতে বুঝিয়ে বলতে পারে। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে বাস করা এক সন্তানের জননী ভুক্তভোগী বাক প্রতিবন্ধীর ঘরে ঢুকে পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মফিজুল।

 

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় ৩১ আগস্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিক্যালের কাজ অব্যাহত আছে। থানা পুলিশ অভিযুক্ত ওই ধর্ষক মফিজুলকে গ্রেফতার করে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :