রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রাজউক আওতাধীন এলাকার লেকগুলো দূষণমুক্ত ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিতের লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনুমোদিত নকশা অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণকাজ শুরু করতে হবে। অন্যথায়, ইমারত নির্মাণ আইন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিন সভায় রাজধানীর লেকগুলোর বিদ্যমান দূষণ পরিস্থিতি ছাড়াও দূষণের উৎস চিহ্নিতকরণ, পানির গুণগত মান উন্নয়ন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা এবং লেকগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, রাজউক আওতাধীন ১ হাজার ২৬৯টি ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ দেয়া ভবনের তালিকা সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে সরবরাহ করা হবে।