বিশেষ প্রতিবেদক:

ভোটার এলাকা পরিবর্তনের সময় বাড়ালো ইসি

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৯:৫১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৯:৫১:২৬ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ নভেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন করা যাবে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৮ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান। এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন।

ইসির চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।

তবে ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় পরবর্তী কর্মদিবস ১ নভেম্বর (রোববার) পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :