এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে: আবু হানিফ

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০১:২২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০১:২২:০২ অপরাহ্ন

এনসিপির অনেক নেতা আওয়ামী লীগ কে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 

 

আবু হানিফ তার পোস্টে বলেন, মাদারীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তুষারের গাড়ী ব্যবহার করছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। এই তুষার ২০২২ সালে বিএনপি জামায়তের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলও করেছিলে, তাছাড়া ২৪ সালে আওয়ামী লীগের এমপির নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণাও করেছেন। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারী নয়, এনসিপির অনেক নেতা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে।

 

 

জুলাই গণঅভ্যুত্থানের পরই আমরা দেখেছি নারায়ণগঞ্জের আওয়ামীপন্থী এক বড় ব্যবসায়ীর কাছ ৫০ লাখ নিয়েছিলো, সারজিস ও আখতার। 

আরেকটা উদাহরণ দিচ্ছি, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল তাকেও এনসিপিতে নেওয়া হয়েছে। শ্যামলের মূল ব্যবসা ছিলো ডিশের। ৫ই আগষ্টের পর তার ব্যবসা ঠিক রাখতে সে মোটা অংকের টাকা দেয় এনসিপির এক নেতাকে এবং কিশোরগঞ্জে এনসিপির সাংগঠনিক সব খরচ সে বহন করবে এই শর্তে তাকে এনসিপিতে পদ দেওয়া হয়। এই শ্যামলসহ ৩জনকে এনসিপিতে যোগ দেওয়ায়ই আওয়ামী লীগ তখন বহিষ্কারও করেছিল। এই ভাবে ৫ই আগষ্টের পর কেন্দ্র থেকে শুরু করে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সম্পদ ভোগ করার বিনিময়ে নেতাদের রক্ষা করেছে এনসিপির নেতারা।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :