মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল উদ্দিনের ঢামেকে মৃত্যু

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১২:৪৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১২:৪৪:৪৮ অপরাহ্ন


মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি মো. কামাল উদ্দিন গোলদার (৭৫) মারা গেছেন।


মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় গত ১৪ আগস্ট কারারক্ষীরা কামাল উদ্দিনকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহত কামাল উদ্দিন গোলদারের গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামে।

কারা সূত্র আরও জানায়, তিনি ১৯৭৩ সালের মানবতাবিরোধী অপরাধ আইনের অধীন আইসিটি-বিডি মামলা নং-১১/২০১৭ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুলনার বটিয়াঘাটা উপজেলার ছয়জনকে মৃত্যুদণ্ড দেন। এই ছয় আসামির একজন ছিলেন কামাল উদ্দিন গোলদার।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :