নিরাপদ ও সুস্থ আছেন মোজতবা খামেনি

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৪:৩৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৪:৩৯:১৮ অপরাহ্ন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুদ্ধকালীন সময়ে আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেজকিয়ানের ছেলে ইউসেফ পেজেশকিয়ান। বুধবার নিজ টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

Unibots.com

পোস্টে ইউসেফ পেজেশকিয়ান বলেন, আমি খবর পেয়েছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হলেও তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তিন দিন আগে দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। এর পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই এই খবর এল।

 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি ও দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই মোজতবা খামেনি আহত হয়েছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :