ভুঁইফোড় পেজে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি, সতর্ক থাকার আহ্বান ফজলুর রহমানের

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৫:৫৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৫:৫৯:২৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুঁইফোড় আইডি ও পেজ চালু করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব পেজ থেকে নিয়মিত তার নামে বিভিন্ন মন্তব্য ও পোস্ট প্রকাশ করা হচ্ছে।

এসব পেজকে ভুয়া দাবি করে সেখানে প্রকাশিত লেখা ও মন্তব্যের বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ফজলুর রহমান।

সূত্র জানায়, এসব ভুঁইফোড় পেজ থেকে মাঝেমধ্যে লাইভ ভিডিও ও ছবি এমনভাবে পোস্ট করা হয় যে অনেকের পক্ষে আসল-নকল শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

 
ফলে এসব পোস্টের বরাতে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করায় তথ্যগত বিভ্রান্তিরও সৃষ্টি হচ্ছে।

 

সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়েছেন এবং শপথের আগেই তার মাজার জিয়ারত করবেন—এমন মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হলে তিনি তা সরাসরি অস্বীকার করেন।

ফজলুর রহমানের ঘনিষ্ঠ ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা পিয়াস সূত্র ধর কালের কণ্ঠকে জানান, সংসদ সদস্য ব্যক্তিগতভাবে কোনো আইডি বা পেজ ব্যবহার করেন না।

 
‘AMI TV’ এবং ‘অ্যাডভোকেট ফজলুর রহমান’—এই দুটি আইডি তাদের পক্ষ থেকেই পরিচালিত হয় এবং এ বিষয়ে তিনি অবগত। ‘AMI TV’ ফলোয়ার অপশনে যুক্ত দুটি পেজ ছাড়া অন্য সবগুলোই ভুঁইফোড় বলে দাবি করা হয়েছে।

 

তিনি আরো বলেন, বিজয়ী হওয়ার পর বঙ্গবন্ধুর নাম নেওয়া বা শপথের আগেই তার মাজার জিয়ারতের বিষয়ে যে বক্তব্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকতে এবং যাচাই ছাড়া কিছু বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :