গাজায় ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

আপলোড সময় : ১০-০২-২০২৬ ১০:৩৪:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ১০:৩৪:০১ পূর্বাহ্ন

চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

সর্বশেষ পরিস্থিতিতে চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল-নাসর স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আল-নাসর স্ট্রিট ইসরায়েলি সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকার বাইরে অবস্থিত।

 
এর আগে দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে ইসরায়েলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি জেলে আহত হন।

 

সূত্রগুলো জানায়, উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তাম্মাম স্কুলের পাশে ইসরায়েলি গুলিতে ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
এর আগে দক্ষিণ গাজায় আরো চার ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন।

 

 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ এলাকায় ডজনখানেক ফিলিস্তিনিকে হত্যার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছিলেন।

গত বছরের অক্টোবর ২০২৩-এ শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যুদ্ধবিরতির মাধ্যমে থেমে গেলেও ওই অভিযানে প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হন। গাজার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে যায়।

 

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৮১ ফিলিস্তিনি নিহত এবং ১,৫৫৩ জন আহত হয়েছেন।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :