নোয়াখালীতে এনসিপি প্রার্থীর প্রধান এজেন্টকে কুপিয়ে জখমের অভিযোগ

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ১১:৩৫:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ১১:৩৫:২২ পূর্বাহ্ন

নোয়াখালী-২ আসনের (সেনবাগ–সোনাইমুড়ী) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুহাম্মদ জাকারিয়ার প্রধান এজেন্ট মনির হোসেনকে (২৮) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর মতইন ওয়ার্ড কেন্দ্রে তার ওপর এই হামলার ঘটনা ঘটে। তিনি মতইন গ্রামের আবদুর রবের ছেলে।

১১ দলের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং আন্তর্জাতিক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া জানান, দুর্বৃত্তরা মো. মনির হোসেনকে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

 
তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

তিনি আরো জানান, ইতিমধ্যে আমাদের বেশ কিছু ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, অনেক জায়গায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে সাহাপুরে আমাদের একজন প্রতিনিধির ওপর হামলা চালানো হয়।

 
এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সেনবাগ থানার ওসি আবুল বাশার জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :