রায়পুরে নিখোঁজের ২ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৪:১৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৪:১৭:০৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুই দিন পর বাথরুমের সেফটিক ট্যাংক থেকে শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম চরমোহনা গ্রামে সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দেড় বছরের ওই শিশু ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের মেয়ে।  

জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ হয় কানিজ।

 
এ ঘটনায় তার মা মেরিন গুমের অভিযোগ এনে রায়পুর থানায় একই বাড়ির তোফায়েল আহম্মেদ (৬০),  ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাদের তিনজনকে গ্রেপ্তার করে। 

শিশুর মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এর পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

 
তাদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই হত্যা করে মেয়ের মরদেহ গুম করেছে।

 

তবে পুলিশ হেফাজতে থাকাবস্থায় তোফায়েল আহম্মদ দাবি করেছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। তাদের সঙ্গে জমির বিরোধ রয়েছে।

 
তাদেরকে ফাঁসাতে এ ঘটনা পরিকল্পিতভাবে নিজেরাই করতে পারেন।

 

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, ‘নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ সেপটিক ট্যাংকি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :