সরিষাবাড়ীতে শটগান, ২ রাউন্ড গুলিসহ যুবক আটক

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৫:১০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৫:১০:৩৯ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে শটগান, দুই রাউন্ড গুলিসহ আমিনুল ইসলাম (৩২) নামে যুবককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম সাতপোয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালায়।

 
এ সময় আমিনুল ইসলামের শ্বশুরবাড়ি সংলগ্ন ধানক্ষেত থেকে একটি শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার এবং ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।সরিষাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই চাঁন মিয়া জানান, শটগান ও দুই রাউন্ড গুলিসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :