আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান, দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৪:৪৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৪:৪৫:০৮ অপরাহ্ন

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ পেশাদার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম। সোমবার (২৬ জানুয়ারি) রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঢাকা জেলার ধামরাই উপজেলার কুমরাইল এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. লেহাজ উদ্দিন (৫৫) ও ঢাকা জেলার আশুলিয়া থানার নয়ারহাট চাকলগ্রাম এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. আব্দুল আজিজ (৪৫)।

 
 

 

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ লেহাজ উদ্দিন ও আব্দুল আজিজ নামে দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আব্দুল আজিজের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা রয়েছে। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 
 

 

 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :