চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৯:৫৯:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৯:৫৯:২২ পূর্বাহ্ন
কয়েক ঘণ্টা পরই চট্টগ্রামের জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি পৌঁছান বন্দর নগরীতে।     

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি।

নগরীর পলোগ্রাউন্ডে সাড়ে ১১টার জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরইমধ্যে, জনসভায় যোগ দিতে জড়ো হচ্ছেন সমর্থক ও নেতাকর্মীরা। চলছে জনসভার শেষ মুহূর্তের তোড়জোড়।  

চট্টগ্রামে নির্বাচনি জনসভা শেষে বিকালে ফেনীর সমাবেশে যোগ দিতে যাবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকাল ৪টায় বক্তব্য রাখবেন।    

এরপর, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি। এরপর, ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :