ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষের প্রতিনিধি : নুরুল হক নুর

আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০৫:২০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০৫:২০:৩০ অপরাহ্ন

পটুয়াখালী-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ও দলটির সভাপতি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের এ অঞ্চলে বিগত নির্বাচন ছিল নৌকা আর ধানের শীষের। এবার ব্যালটে নৌকা নেই, ধানের শীষ নেই। ট্রাকই হচ্ছে নৌকা, ধানের শীষের প্রতিনিধি।

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল মাদরাসার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর সময় এসব কথা বলেন তিনি।

 

 

তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে সমঝোতা করেছি। আমি আশা এবং ভরসার জায়গা থেকে এক চরম প্রতিকূল পরিস্থিতিতে একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে এই নির্বাচন করছি। ঝুঁকিটা কী? বিএনপির সঙ্গে জোট করেছি, বিএনপি আমাদেরকে সমর্থন দিয়েছে। কিন্তু বিএনপির দলীয় সিদ্ধান্ত না মেনে তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরেকজন লোক নির্বাচন করছেন।

 
শুনেছি তিনি অফিস খুলেছেন। সেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি লাগিয়েছেন। এটা বিএনপির নেতারা ভেবে দেখবেন। তারা কীভাবে সেটা প্রতিরোধ করবে।
 
কারণ দল থেকে বহিষ্কৃত, পদ নেই সে তো দলের পরিচয় বহন করতে পারে না। বিএনপি তো অফিশিয়ালি আমাদেরকে এ আসনে সমর্থন দিয়েছে।’

 

গণঅধিকার পরিষদের সদর ইউনিয়নের সভাপতি মো. ফারুক খলিফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, যুবদলের কেন্দ্রীয় কমিটি নির্বাচন কমিটির সদস্য ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাবেক সহসভাপতি আলহাজ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্যসচিব মো. জাকির মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মহিবুল্লাহ এনিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবু নাঈম প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :