প্রার্থিতা ফেরাতে এবার আপিল বিভাগে আবেদন করেছেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। হাইকোর্টে রিট খারিজের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন তিনি।
বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে আগামী ২৬ জানুয়ারি শুনানির তারিখ রেখেছেন।
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন বিএনপির মনোনীত এই প্রার্থী। প্রাথমিক শুনানির পর গত বুধবার রিটটি সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত।
এ বিষয়ে জানতে মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবীদের ফোন করলেও তাঁরা কেউ ফোন ধরেননি।