মেহেরপুরে অবৈধ অস্ত্রসহ অনলাইন জুয়ার ‘হোতা’ আটক

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০১:০২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০১:০২:১৮ অপরাহ্ন

মেহেরপুরের মুজিবনগরে  অবৈধ অস্ত্রসহ বিল্লাল হোসেন কটা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। 

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার যতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল ওই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

 
 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা যতারপুর গ্রামে বিল্লাল হোসেন ওরফে কটার বাড়িতে অভিযান চালান। এ সময় তার শয়নকক্ষের ওয়ারড্রোব থেকে ৭.৬৫ মিলিমিটার বোরের  একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়।

জানা গেছে, বিল্লাল হোসেন ওরফে কটা এলাকায় অনলাইন জুয়ার অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত।

 
অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। একই অভিযোগে তাকে ঢাকায় সিআইডি দপ্তরে তলব করা হয়েছিল।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :