সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি, সে দ্রুত প্রতিকার পাবে : আইন উপদেষ্টা

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৪:৩৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৪:৩৭:৫০ অপরাহ্ন

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।

 
’

 

এদিকে আজ সোমবার সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সুরভীকে গ্রেপ্তারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠে।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :