৫ ঘণ্টা বন্ধের পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

আপলোড সময় : ০১-০১-২০২৬ ১০:৫৩:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ১০:৫৩:৫১ পূর্বাহ্ন
শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

মো. ইকবাল বলেন, ‘ভোর রাতের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।

ঘন কুয়াশা কেটে যাওয়াও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
 
তিনি আরো জানান, এখন পূর্বের নিয়মে ফেরি চলাচল করছে। বর্তমানে এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :