ভোটের প্রস্তুতি নিন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : নিতাই রায় চৌধুরী

আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১১:০১:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১১:০১:৪৪ পূর্বাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন,সরকার নির্বাচন ঘোষণা করেছে।আমরা আশা করছি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।আপনারা ভোটের প্রস্তুতি নিন।আজ শনিবার মাগুরায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা আবু তৈয়ব মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘২৪ বছর ধরে বিএনপি সংগ্রাম করছে। এখন অনেকে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। ৫ তারিখের পর অনেকেই নতুন বিএনপি সেজেছে। বিএনপি জানে– কারা দলের ক্ষতি করছে।’

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘মাগুরায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিহত ইউনিয়ন ছাত্রদল নেতা আবু তৈয়ব মোল্লার হত্যার বিচার আজও হয়নি। আবু তৈয়ব মোল্লা হত্যাকাণ্ডের বিচার কার্যকর করা হোক।আলোচনা সভার সভাপতিত্ব করেন রাজাপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোসলেম বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এ ছাড়া নিহতের পরিবারের সদস্য, জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিহতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :