​মাটিরাঙ্গায় অবৈধ ৪ ইটভাটা প্রস্তুুতকৃত কাঁচা ইট নষ্ট করে দিল প্রশাসন

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৮:৪৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৮:৪৪:৫৪ অপরাহ্ন



মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি): পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং 
উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার কাঁচা ইট নষ্ট দিয়েছে স্থানীয় প্রশাসন।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙ্গা পৌর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।


অভিযানে, ১০ নম্বর ইসলামপুরের মেসার্স এবিএম ইটভাটা, রমিজ কেরানি পাড়ার এমআরবি ইটভাটা, নতুন পাড়ার এ-সেভেন সেভেন ইটভাটা, ওয়াছু এলাকার এ-ফাইভ ফাইভ ইটভাটাকে মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পানি দিয়ে কাঁচা ইটগুলোকে নষ্ট করে দেয়া হয়। 


ইউএনও মাহমুদুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটায় ইট বানানোর জন্য কাঁচা ইট প্রস্তুুত করছিল। উচ্চ আদালতের নির্দেশে এবং পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভাটাগুলোর কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :