সরকার গঠন করলে বিএনপি যোগ্যদের কাজের সুযোগ দেবে: তারেক রহমান

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৩:২৫:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৩:২৫:৫৯ পূর্বাহ্ন

আগামীতে বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় তাহেলে যোগ্য ও দক্ষদের খুঁজে দেশের জন্য কাজ করার সুযোগ দেয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছরে আমাদের সামরিক বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা দেয়া হয়েছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনারা যারা কোয়ালিফাইড তাদের খুঁজে বের করে দেশের জন্য কাজ করার সুযোগ দেয়া হবে।’

 

নারীর ক্ষমতায়ন নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শিক্ষিত মায়ের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা গড়ার কাজে হাত দেবে বিএনপি।

গ্রামের অসহায় নারীদের ফ্যামিলি কার্ড দেয়ার পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, । শুরুতেই ৫০ লাখ কার্ড দেয়া হবে। একটা অংশকে দুই থেকে আড়াই লাখ টাকা দেয়া হবে।আরেকটা অংশকে ফুড প্রোডাক্ট দেয়া হবে। সেটা তিনি কাজে লাগাতে পারবেন। এভাবে নারীরা স্বাবলম্বী হয়ে উঠবে এবং বেকারত্ব কমবে। ধাপে ধাপে দেশের সকল নারীদের জন্যই এটা উন্মুক্ত করা হবে। তবে যাদের প্রয়োজন তারাই যেন আবেদন করেন।

 প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাড়ে ৩ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। যাতে তারা বাচ্চাদের সঠিক শিক্ষা দিতে পারেন। এর সুফল আমরা ১০ বছর পর পাব।

 তারেক রহমান বলেন, ক্রীড়া ও সংস্কৃতিকে আবশ্যক বিষয়ে সংযুক্ত করা হবে। দ্বিতীয় ও তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করব। এর মধ্যে মান্দারিন ও আরবি ভাষা শিক্ষার ব্যপারে আমরা আলোচনা করেছি।

 কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষকদের আর্থিক সহায়তা দিতে আমরা কৃষি কার্ড চালু করব। অ্যাপের মাধ্যমে এই কৃষকদের সাথে আমরা সংযুক্ত থাকব। এপের মাধ্যমে কৃষক সকল প্রকারের কৃষি সহায়তা পাবেন।

 
 
তারেক রহমান

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :