নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১২:০৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১২:০৪:৫৫ অপরাহ্ন

নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এ ঘটনা ঘটে।

বাস ডিপো সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১টি বাস ছিল।

 
রাত আড়াইটার দিকে দুটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। টের পেয়ে স্থানীয় এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি বাস আগুনে পুড়ে যায়।

 

সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে চলে আসি।

 
সুধারাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে জানা যাবে।  

 

সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখনো পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 
তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :