নারায়ণগঞ্জে ককসিট তৈরির কারখানা ও গুদামে আগুন

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৪:৪৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৪:৪৩:৩০ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় একটি ককসিট তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেড প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


 
বিষয়টি নিশ্চিত করে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, আজ দুপুরের দিকে ককসিট তৈরির কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

তিনি আরো জানান, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা নেই। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ বিস্তারিত বলা যাবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :