নেতাদের অপরাধের দায় কর্মীরা ভোগ করছে, এই হলো হাসিনার রাজনীতি : আবুল কালাম

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৭:৫৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৭:৫৯:১৩ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলটির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, ‘স্বৈরাচার হাসিনা সারা দেশে উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে। তার নেতারাও অর্থ পাচার করে এখন বিদেশে বসে আরাম-আয়েশে জীবন পার করছে। অথচ তাদের মাঠের কর্মীরা জেল খাটছে। নেতাদের অপরাধের দায় কর্মীরা ভোগ করছে।

 
এই হলো শেখ হাসিনার রাজনীতি।’  

 

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আলী নজিপুর স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে হাসনাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজিত একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, ‘হাসিনার পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে হাসিনার পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যােগ নেওয়া হবে।

 
’ 

 

লাকসাম-মনোহরগঞ্জবাসীর উদ্দেশে আবুল কালাম বলেন, ‘এই লাকসাম-মনোহরগঞ্জে একজনের রাজত্ব চলত। আজকে তার রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে। আজ তার সন্ত্রাসী বাহিনীরা পলাতক রয়েছে। তারা এই নিরীহ জনপদের মানুষের বাড়িঘর, জায়গা-জমি দখল করে তাদের জিম্মি করে রেখেছিল।

 
আজ আপনারা মুক্ত,  স্বাধীন। আমি এই লাকসাম-মনোহরগঞ্জ থেকে ভয় এবং ত্রাসের রাজনীতি নিষিদ্ধ করে দিলাম।’ 

 

বিএনপির এই নেতা বলেন, ‘আমি নির্বাচিত হলে এই মনোহরগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসেবে ঘোষণা করব। এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নত করব, মনোহরগঞ্জ টু ঢাকা সরাসরি এসি বাস সার্ভিস চালু করব। ডাকাতিয়া নদীর দখলকৃত অংশ পুনরুদ্ধার করে আগের পরিবেশবান্ধব রূপে ফিরিয়ে আনব।

 
কার্জনখালসহ আরো যেসব খাল দখল রয়েছে, সেগুলো উদ্ধার করে খনন করে গতি প্রবাহ বৃদ্ধি করব।’ 

 

তিনি আরো বলেন,  ‘লাকসাম ও মনোহরগঞ্জকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। এই সমাজে যারা মাদক সেবন করে, তাদের দেখলেই চেনা যায়। মাদকসেবীদের বাবা-মা যারা আছেন আপনারা সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের সহযোগিতা নেবেন, আমরা তাদেরকে মানুষের মতো মানুষ করে ছাড়ব ইনশাআল্লাহ। 

এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, মনোহরগঞ্জ সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সরোয়ার জাহান দোলনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :