থাইল্যান্ডে বাংলাদেশের তাবলীগের মুরুব্বিকে বিরল সম্মাননা

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:৪৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:৪৬:২০ অপরাহ্ন


 বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি ও আহলে শুরা ফায়সাল, বর্ষিয়ান দাঈ হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম এর সাম্প্রতিক দাওয়াতী সফরের একটি সম্মানজনক ঘটনা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। নেট দুনিয়ায় থাইল্যান্ড সরকার ও সেনাবাহিনীর প্রসংশা করছেন বাংলাদেশের নেটিজনরা।

​সম্প্রতি থাইল্যান্ড আলমী ইজতেমায় অংশগ্রহণের উদ্দেশ্যে গাড়ী ব্যাবহারের বদলে তাকে থাইল্যান্ড সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে রাষ্ট্রীয় ব্যাবস্থাপনায় দ্রুত ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়েছে।
 
এবিষয়ে অনলাইন এক্টিভিস্ট লিখেন,  ​সাধারণত ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য এমন সরকারি বা সামরিক সহায়তা প্রদান করা অত্যন্ত বিরল ঘটনা। এই বিশেষ ব্যবস্থা কেবল হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেই তুলে ধরে না, বরং এর মাধ্যমে থাইল্যান্ড সরকার ও জনগণ কর্তৃক দ্বীনি দাওয়াত এবং বিশ্ব ইজতেমার প্রতি তাদের গভীর সম্মান ও গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

ফেসবুকে আরেকজন লিখেছেন, ​তাবলীগ জামাতের মতো একটি অরাজনৈতিক ধর্মীয় আন্দোলনের শীর্ষ নেতার প্রতি এমন সম্মান প্রদর্শন নিঃসন্দেহে সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি অনুপ্রেরণামূলক ঘটনা, যা দাওয়াতী কাজের মর্যাদা বৃদ্ধি করে।

 একজন তাবলীগের সাথী লিখেন, ​​দ্বীনি দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তিনি যে অক্লান্ত মেহনত ও ত্যাগ স্বীকার করছেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম , আল্লাহ যেন তাঁর এই সকল সফরকে কবুল করেন। আমরা দোয়া করি—আল্লাহ তাঁকে পূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন। তাঁর বরকতময় উপস্থিতিতে থাইল্যান্ড ইজতেমা আরও বেশি ফলপ্রসূ হোক এবং দাওয়াত ও ইসলাহের এই ধারাবাহিক প্রচেষ্টা বিশ্বজুড়ে অব্যাহত থাকুক।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :