জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১০:২৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১০:২৮:১৩ অপরাহ্ন

আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি আমি হইলাম ফজা পাগলা। যে আমাকে এই টাইটেলটা দিয়েছে, তারা হলো স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন? দিবেন?” এভাবেই সমাবেশে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ফজলুর রহমান আরও বলেন, কালকেও আমাকে প্রচণ্ড রকমের বকা দেওয়া হয়েছে কেমন বকা দিয়েছে, তা আপনারা বুঝবেন না। সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমি তো জামায়াতে ইসলামী বা মুক্তিযুদ্ধবিরোধীদের কিছু বলিনি। তারা যখন বলতে শুরু করল-৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ২৪ সালে শেষ মুক্তিযুদ্ধ হলো। আর ৭১ সালে নাকি শুধু একটা গণ্ডগোল হয়েছিল যেটা নাকি ভারত লাগিয়ে দিয়েছে… তখন তিন দিন আমি অপেক্ষা করেছি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :