গাজীপুরে ঝুট গুদামে আগুন, পুড়ল তিন গরুসহ সব মালামাল

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:৪০:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:৪০:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে।

 
খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়।

 

আগুন তীব্রতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে গুদামে থাকা সমস্ত ঝুট মালামাল ও তিনটি গরু পুড়ে মারা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

 
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :