উখিয়ায় ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৯:১১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৯:১১:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে প্রায় ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

আটকরা হলেন ওই এলাকার মৃত আব্দুল রহমানের ছেলে সামছুল আলম (৩০) এবং মৃত মো. নজরুলের ছেলে আব্দুল শুক্কুর (২৪)।

 

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উখিয়ার সোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মাদক ব্যবসায়ীদের হেফাজতে থাকা একটি সাদা বস্তা তল্লাশি করে ৮৯ হাজার ৯০৫ পিস ইয়াবা ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :