শেখ হাসিনার মামলার রায়, ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা

আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৭:২০:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৭:২০:৫৮ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আজ সোমবার নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার এ তথ্য জানান। 

তিনি বলেন, সোমবার সুপ্রিম কোর্টের মাজার গেট এলাকায় ডিএমপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।

 

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ মুখে সেনা সদস্যসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন থাকছে। এ ছাড়াও বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান থাকবে।

নিরাপত্তা নিশ্চিতে রবিবার থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :