যাত্রী বেশে অটোরিকশা ছিনতাই চেষ্টা, দুজনকে ধরে পুলিশে দিল জনতা

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১২:৪৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১২:৪৮:৪৭ অপরাহ্ন
ময়মনসিংহের কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের চামটা এলাকায় যাত্রী বেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরেছে জনতা। আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারী দুজন হচ্ছেন তরিকুল ও ইমন। তাদের বাড়ি নান্দাইল উপজেলার চন্ডীপাশা এলাকায়।

খবর পেয়ে পুলিশ এসে দুজনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়।


 
প্রত্যক্ষদর্শী ও অটোরিকশাচালক ফাইজুল জানান, নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে যাত্রী নিয়ে কানারামপুর আসছিলেন চালক ফাইজুল ইসলাম। নান্দাইল ফেরার পথে দুই যাত্রী তরিকুল ও ইমন অটোরিকশায় ওঠেন। এসময় ২০০ টাকা ভাড়া ধার্য করেন।

কিছুদূর আসতেই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের চামটা এলাকায় পৌঁছতেই এক যাত্রী সিগারেট কেনার কথা বলে চালককে থামতে বলেন।
এসময় তরিকুল ও ইমন চালককে জোর জবরদস্তি করে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ওই সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তরিকুল ও ইমনকে ধরে ফেলে পরে উত্তমমধ্যম দিয়ে বেঁধে রাখে।

নান্দাইল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করেন।

এই দুজন অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :