ককটেল নিয়ে ভোলা থেকে ঢাকায় আ. লীগ নেতা, অতঃপর...

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৭:২৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৭:২৬:০৫ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। ‎বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা উদ্যানের সোলনা কনভেনশন হলের সামন থেকে তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ৯ নং দেউলিয়া ইউনিয়ন মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি।

 

পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়।’

জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভোলা জেলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান ওসি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :