নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারানো সিএনজিকে ট্রাকের চাপা, নিহত ৬

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:২৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:২৬:২৪ অপরাহ্ন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারানো সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের চাপায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশে একটি সিএনজি রওনা দেয়। কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে পৌঁছলে সিএনজির সামনের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে অনেক দূরে নিয়ে যায়। এতে সিএনজি চালকসহ চারজন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। দু’জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

 

নিহতরা হলো, সিএনজিচালক খোকন (৪৬) সিএনজি আরোহী শিক্ষার্থী তানিম হাসান (২৬), মো: সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তবে তাৎক্ষণিক এক নারীসহ দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :