পঞ্চগড় জেলা সমিতি ঢাকা’র বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন

আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৬:৫২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৬:৫২:৫৫ অপরাহ্ন

ঢাকায় বসবাসকারী পঞ্চগড় জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে গঠিত ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া এভিনিউ-এ সেচ ভবনের অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব জনাব মো. মাহাবুবুর রহমান ফারুকী। সভাটি দুটি পর্বে বিভক্ত ছিল।

 
প্রথম পর্বে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ কমিটির সাধারণ সদস্যদের উপস্থিতিতে সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

 

এ সময় সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মো. আব্দুর রহমান বিগত বছরের কার্যক্রমের ওপর একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে সংগঠনের নানা সামাজিক, সাংস্কৃতিক ও দাতব্য কার্যক্রমের সাফল্য তুলে ধরা হয়। পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্য ও কমিটি বিলুপ্তের মধ্য দিয়ে ১ম অধিবেশনের সমাপ্তি ঘটে।

 

 

এরপর ২য় ভাগে গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী সদস্য নির্বাচন বিষয়ক সার্চ কমিটির সদস্যসচিব জনাব মো. খালেদ শামস্ প্রধান রুম্মান কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ও কার্যবিবরণী উপস্থাপন করেন। এরপর কার্যনির্বাহী সদস্য নির্বাচনবিষয়ক সার্চ কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আইনুল হক ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ১০১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন এবং উপস্থিত সব সদস্যের সম্মতি গ্রহণ করে কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. মাহবুবুর রহমান ফারুকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কৃষিবিদ ড. মোহাম্মদ আব্দুর রহমান। এ ছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন যথাক্রমে মো. রবিউল ইসলাম রবি ও কৃষিবিদ মো. আব্বাস আলী।

 
 

 

নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদাধিকারীগণ সমিতির ঐক্য, ভ্রাতৃত্ব ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তারা পঞ্চগড় জেলার আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও মানবসম্পদ বিকাশে সমিতির কার্যকর ভূমিকা আরো জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা ও আশপাশের এলাকার প্রায় পাঁচ শতাধিক পঞ্চগড়বাসী, গণমাধ্যমকর্মী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :