স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, জানাল শিক্ষা মন্ত্রণালয়

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৬:১৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৬:১৫:০৭ অপরাহ্ন

আগামী শিক্ষাবর্ষে (২০২৬) দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে লটারি পদ্ধতি হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই লটারি বহাল রেখে ভর্তি নীতিমালা প্রকাশ করবে মন্ত্রণালয়। 

সম্প্রতি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তি লটারিতে হবে নাকি পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মতবিরোধ দেখা দিয়েছিল। তবে আগামী শিক্ষাবর্ষে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 
 

 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :