প্রথম টি-টোয়েন্টিতে ১৬৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৮:১৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৮:১৪:৩৫ অপরাহ্ন

ইনিংসের ১৩তম ওভারে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেন তাসকিন আহমেদ। তবে শেষ ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৫ রানের সংগ্রহ এনে দিয়েছেন রোভম্যান পাওয়েল।

এক শ ম্যাচ খেলতে নামা পাওয়াল শেষ দিকে ঝড়ই তুললেন। ১৫৭.১৪ স্ট্রাইকরেটে খেলেছেন ৪৪ রানের অপরাজিত ইনিংস।

 
ক্যারিবিয়ান ব্যাটার ইনিংসটি সাজিয়েছেন ৪ ছক্কার বিপরীতে ১ চারে। ওভার বাউন্ডারির মধ্যে শেষ তিনটিই মেরেছেন তানজিম হাসান সাকিবের করা শেষ ওভারে।

 

চতুর্থ উইকেটে শাই হোপের সঙ্গে ৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন পাওয়েল। ৪৬ বলের জুটিতে হোপ অবদান রেখেছেন ৩৫ রানের।

 
তবে সবমিলিয়ে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সংগ্রাহক অধিনায়ক হোপই। তার ১৬৪.২৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ১ চারের বিপরীতে ৪ ছক্কায়। 

 

এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে মিতব্যয়ী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছিলেন নাসুম আহমেদ-তাসকিনরা। তার প্রমাণ পাওয়ার প্লেতে ক্যারিবিয়ানরা ৩৫ রানের বেশি তুলতে না পারা।

 
তবে ওপেনিং জুটি কোনোভাবেই ভাঙতে পারছিল না বাংলাদেশ। রিশাদ হোসেন সেই জুটি ভাঙলেন নবম ওভারে। অ্যালিক আথানাজেকে ব্যক্তিগত ৩৪ রানে বোল্ড করে। এতে সংক্ষিপ্ত সংস্করণে ১০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন লেগস্পিনার। আথানাজে ফেরায় ব্র্যান্ডন কিংয়ের সঙ্গে তার ৫৯ রানের জুটি যায় ভেঙে।
 

 

পরে দলীয় ৮২ রানে টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তাসকিন। তার হ্যাটট্রিক না পাওয়ার মতো শেষে আর উইকেটের দেখাও পায়নি বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৮৩ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে ১৬৫ রানের লক্ষ্য এনে দিয়েছেন শাই হোপ ও রোভম্যান পাওয়েল।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :