রামগতিতে মাছ ধরার ট্রলারসহ বরফবোঝাই ২ ট্রাক আটক

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ১১:১৬:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ১১:১৬:৩৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে ২টি মাছ ধরার ট্রলার ও ২টি বরফবোঝাই ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়ন থেকে আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা মাঝি, ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা পালিয়ে যায়।

অভিযানের নেতৃত্ব দেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।

 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে. এম. ইন্জারুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামানসহ রামগতি থানার পুলিশ এবং নৌ-পুলিশের সদস্যরা।

 

ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, ট্রলারগুলো কক্সবাজার থেকে ট্রাক যোগে বরফ সংগ্রহ করে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের মেঘনা উপকূলের পাশ থেকে ট্রলার ও ট্রাক হাতেনাতে ধরি। এ সময় আনুমানিক ১০ হাজার মিটার জাল, দুটি বড় ট্রলার, বরফ বোঝাই ২টি ট্রাক এবং একটি ট্রাক্টর আটক করা হয়।

 

 

তিনি আরো বলেন, এ সময় ট্রলারে থাকা মাঝি, ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় আটক ট্রলার, ট্রাক, জাল ও অন্যান্য সামগ্রী জব্দ করে নিয়মিত মামলা দায়েরের জন্য রামগতি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :