বসুন্ধরা এক্সপো ভিলেজ : শুরু হলো তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র ফার্নিচার এক্সপো’

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১১:২২:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১১:২২:৩৪ পূর্বাহ্ন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো ভিলেজে (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র ফার্নিচার সাইনেজ টেকনোলজি এক্সপো’। ইন্টেরিয়র উপকরণ, ফার্নিচার সরঞ্জাম ও সাইনেজ প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত-এ প্রদর্শনীতে ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদশর্নীটি। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।

 

 

আজ বৃহস্পতিবার আইসিসিবি-এর এক্সপো ভিলেজে এ প্রদশর্নীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সাধারণ সম্পাদক স্থপতি প্রফেসর ড. এম. মাসুদ উর রশিদ এবং বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার এম. এম. জসিম উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রদর্শনীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিডিকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেডের উদ্যোগে এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে।

 

 

বক্তব্যে বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার এম. এম. জসিম উদ্দিন বলেন, ‘আমরা আজকে যে জায়গাটাতে এই মেলাটা করছি, এটা আগে অস্থায়ী টেন্ট ছিল, এটাকে আমরা স্থায়ীভাবে তৈরি করেছি। এখানে আন্তর্জাতিক মানের সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। এই জিনিসগুলোর আয়োজন করতে আমাদের দুই-তিন বছর সময় লেগেছে।’

গত ১০-১২ বছর আগে আইসিসিবিতে দেখতাম যে লেদার, ফ্যাব্রিকস ও আরএমজি এসবের মেলা হতো।

 
এখন যে কত অভিনব, কত ছোট ছোট খাত যে কত বড় ফোকাস নিয়ে চলে এসেছে, এটাতে আমরা শুধু অবাক হচ্ছি। এসব খাতগুলো বাংলাদেশের ইকোনমির সামনে কিভাবে এক্সপ্লোর করবে এটা আমাদের ধারণারও বাইরে।’

 

আয়োজকরা জানান, প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানসমূহ তাদের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি যেমন- আধুনিক কিচেন সলিউশন, ফার্নিচার, ডোর, সফটওয়্যার, হোম অটোমেশন, স্মার্ট মিরর, কার্টেন, বোর্ড, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি প্রদর্শন করেছে। ফার্নিচার শিল্পে কর্মরত উদ্যোক্তা, কারিগর, ডিজাইনার ও শিক্ষার্থীদের জন্যও রয়েছে ফার্নিচার তৈরির আধুনিক সরঞ্জাম, টুলস এবং মেশিনারিজ।

আয়োজকরা আরো জানান, প্রদর্শনীটিতে ‘২য় ইন্টেক এক্সপো’তে প্রদর্শিত হচ্ছে- কিচেন সলিউশন, ইন্টেরিয়র উপকরণ, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য।

 
‘২য় ফার্নিটেক এক্সপো’তে প্রদর্শীত হচ্ছে- ফার্নিচার ফিটিংস, উড ও মেটাল টেকনোলজি। এর পৃষ্ঠপোষকতা করছে ‘উড টেক সলিউশনস’ এবং ‘মেটাল টেক সলিউশনস’। একই সঙ্গে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘সাইনেজ টেকনোলজি এক্সপো-২০২৫’। ভিজ্যুয়াল কমিউনিকেশন ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতের সর্বাধুনিক সমাধান উপস্থাপন করা হচ্ছে এখানে।

 

উড টেক সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, ‘২য় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। গত ফেয়ারের ধারাবাহিকতায় এবারের প্রদর্শনী উদ্যোক্তা, প্রস্তুতকারক, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হবে।'

এফ টাচ ইভেন্টস লিমিটেড-এর পরিচালক শেখ ফিরোজ আহমেদ আয়োজকদের পক্ষ থেকে বলেন, ‘এই মেলায় ইন্টেরিয়র টেকনোলজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ ছাড়াও প্রথমবারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যবহারের জন্য তৈরি বিভিন্ন সফটওয়্যার প্রদর্শিত হচ্ছে, যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।’

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :