চরভদ্রাসনে ইলিশসহ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:২৮:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:২৮:৩৮ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার গোপালপুর ঘাট এলাকার পদ্মা নদীতে পরিচালিত অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সাড়ে ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ ইলিশ স্থানীয় মাদরাসাতে বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।

 
তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার রোধে আমাদের অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :