ইরানে সশস্ত্র ডাকাতির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৭:৪২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৭:৪২:৪৩ অপরাহ্ন

ইরানে বুধবার সশস্ত্র ডাকাতির দায়ে তিনজন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সূত্র জানায়, চীনের পর ইরানই বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ।

মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ‘তেহরানসহ দেশজুড়ে সশস্ত্র ডাকাতির দায়ে দোষী তিনজনের মৃত্যুদণ্ড বুধবার সকালে কার্যকর করা হয়েছে।’

সংস্থাটি আরো জানায়, ২০২৪ সালের এপ্রিলে ১৪টি ডাকাতির ঘটনায় ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’র অভিযোগে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হয়।

 
 

 

 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :