‘আমারে বাঁচাও’ বলতেই স্বামীর ফোন কেটে যায়— আহাজারি স্ত্রীর

আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৮:২৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৮:২৩:০৩ অপরাহ্ন

স্বামী নাজমুল ইসলামের কোনো খবর পাচ্ছেন না স্ত্রী নাসিমা বেগম। স্বামীর রঙিন ছবি হাতে আহাজারি করছেন তিনি। বলেন, স্বামী আমারে ফোনে কারখানায় আগুন লাগছে, আমারে বাঁচাও বলতে বলতেই ফোনের লাইনটা কেটে যায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে লাগা আগুনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

 
এখনো নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। নিখোঁজদের স্বজনরা ছবি হাতে ছোটাছুটি করছেন ঘটনাস্থলে।

 

তাদের একজন নাসিমা বেগম। তার স্বামীর নাম নাজমুল ইসলাম।

 
মিরপুরে আগুন লাগা পোশাক কারখানার ২য় তলার ফ্লোরে কাজ করতেন।

 

নাসিমা বেগম বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে আমার স্বামী আমারে ফোন করে কয় আগুন লাগছে। এরপর থেকে তার খোঁজ পাচ্ছি না। ঢাকা মেডিক্যাল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, ইবনে সিনা সবখানে খোঁজ করেছি, কোথাও পাইনি।

 
’

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, গুরুতর আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, ঘটনাস্থলে বিজিবি, সেনাবাহিনী, পুলিশসহ অনান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া চারদিকে শত শত উৎসুক জনতা ভিড় করেছে ঘটনাস্থলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম।

 
পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে।’

 

তিনি বলেন, সব লাশ ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। লাশগুলো ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :